স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম শহরে ময়লা-আবর্জনা ভাগাড়। নিয়মিত ময়লা পরিস্কার হচ্ছেনা। নগরীর গ্রীণ সিটি আবর্জনার সিটিতে পরিণত হয়েছে। সড়কের পাশে ময়লা আবর্জনার স্তুপ নগরবাসীর দূর্ভোগের কারণ হলেও মানুষ ভোগে কষ্টে ও দূর্ভোগে, কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন দেখে না। দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত ময়লা আবর্জনার ভাগাড় পরিস্কারের কথা থাকলেও পরিস্কার করেনা কর্পোরেশনের সেবকরা।
নালা নর্দমা নগরীতে নিয়ম অনুযায়ী পরিস্কারের কোন উদ্যোগ না থাকায় নাক চেপে চলতে হয় পথে পথচারীদের। নগরী এখন ডাস্টবিন সিটিতে পরিণত হয়েছে। মহানগরীর গুরুত্বপূর্ণ সকল মোড়ের পাশে ডাস্টবিনগুলোতে ময়লা উপচে পড়লেও সেদিকে কর্পোরেশনের কোন দৃষ্টি নেই। মেয়রের হাঁকডাক থাকলেও বাস্তবে এর কোন প্রতিফলন নেই।
সদরঘাট থানাস্থ ৩০ নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ডের উত্তর নালাপাড়া এলাকার কিছু খন্ড চিত্র প্রকাশ করলাম।
