চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে শীর্ষে ঢাকা আবাহনী

0

খেলাধুলা : চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার শুরু থেকে দাপট ছিল চট্টগ্রাম আবাহনীর। প্রথমার্ধের শেষ দিকে ওয়ালী ফয়সালের দৃঢ়তায় বেঁচে যায় আবাহনী।

পেনাল্টি থেকে খেলার ৫৭তম মিনিটে গোলের সেরা সুযোগটি নষ্ট করেন প্রিয়াক্স। হাইতির এই ফরোয়ার্ডের শট পোস্টে লিগে প্রতিহত হওয়ার পর সানডে চিজোবা বল বিপদমুক্ত করেন।
প্রথম সুযোগটি কাজে লাগিয়ে ৬৮তম এগিয়ে যায় আবাহনী। লি টাকের কর্নারে সানডের হেড দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। ১১ গোল নিয়ে এ মুহূর্তে লিগের সর্বোচ্চ গোলদাতা নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।

অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে চট্টগ্রাম আবাহনীর মোহাম্মদ বিপ্লব ও আবাহনীর মামুন মিয়া লালকার্ড দেখে মাঠ ছাড়ার পর ৮৭তম মিনিটে ম্যাচে ফেরে চট্টগ্রামের দলটি। গোল বঞ্চিত হওয়ায় হতাশা বাড়ে চট্টগ্রাম আবাহনীর। শেষ পর্যন্ত লিগে দ্বিতীয় হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

শীর্ষে থাকা আবাহনীর ১২ ম্যাচে ৭ ম্যাচে জয় ও ৫ ড্রয়ে পয়েন্ট ২৬। ৭টি ম্যাচে জয় ও ৩টিতে ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেল চট্টগ্রামের দলটি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.