তথ্য না দেওয়ায় জরিমানা

0

সিটিনিউজবিডি : তথ্য না দেওয়ায় দুই সরকারি কর্মকর্তাকে জরিমানা করার পাশাপাশি তথ্যপ্রার্থীকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে তথ্য কমিশন।

নীলফামারীর জলঢাকা উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা আলী আর রেজা এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম জাহিদ তালুকদারকে জরিমানা করা হয়েছে বলে বুধবার তথ্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, জানকি বালা ও ভারতী রানী তথ্য অধিকার আইনে নীলফামারীর জলঢাকা উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তার কাছে প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য চেয়ে তা না পেয়ে তথ্য কমিশনে অভিযোগ করেন।

এসব অভিযোগের শুনানি শেষে কমিশন রেজাকে দুই হাজার টাকা জরিমানা ও তথ্যপ্রার্থীদের এক হাজার ২০০ টাকা করে মোট দুই হাজার ৪০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেয়।

এছাড়া আরেকটি অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রার্থীকে এক হাজার ২০০ টাকা ক্ষতিপূরণ দিতে শামীম জাহিদকে নির্দেশ দেয় তথ্য কমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার তথ্য অধিকার আইনে দায়ের হওয়া ১০টি অভিযোগের শুনানি শেষে সাতটি অভিযোগ নিষ্পত্তি করা হয়। অন্য তিনটি অভিযোগের শুনানীর তারিখ নির্ধারণ করা হয়েছে।

তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান ছাড়াও তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার ও অধ্যাপিকা খুরশীদা বেগম সাঈদ শুনানিতে অংশ নেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.