চ্যাম্পিয়নস লিগে লিচেস্টার সিটির রেকর্ড

0

খেলাধুলা : চ্যাম্পিয়নস লিগে লিচেস্টার সিটির পয়েন্ট ১০। ফলে শেষ ১৬ এখনও নিশ্চিত হয়নি তাদের। কিন্ত গত রাতে কোপেনহেগেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে নতুন একটি রেকর্ড গড়ে ইংলিশ বর্তমান চ্যাম্পিয়নরা। ইউরোপের সর্বোচ্চ এ লিগের প্রথম চার ম্যাচ শেষে কোনো গোল হজম করতে হয়নি ইংলিশ চ্যাম্পিয়নদের।

এর আগে ১৯৯৭-৯৮ মৌসুমে পারমা ও ২০১২-১৩ মৌসুমে মালাগার প্রথম তিন ম্যাচে কোনো গোল হজম না করার রেকর্ড ছিল। তবে এবার এককভাবে রেকর্ডটি নিজেদের করে নিল লিচেস্টার।

গ্রুপ ‘জি’তে সমান চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে পোর্তো। পাঁচ পয়েন্ট পাওয়া কোপেনহেগেন রয়েছে তৃতীয়স্থানে আর কোনো পয়েন্ট না পাওয়া ব্রগা চারে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.