রাঙামাটি জেলা পরিষদের ক্রীড়া সরঞ্জাম বিতরণ

0

মো. সাইফুল উদ্দীন, রাঙামাটি : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার জেলা পরিষদের সদস্য অমিত চাকমা রাজু নিজ বাসভবনে রাঙামাটি দুইটি ক্লাব ও জেলা মহিলা ক্রিড়া সংস্থার মাঝে এই ক্রীড়া সরঞ্জাম বিতরণ করেন।

এসময় সৃজন স্পোটিং ক্লাবের পক্ষ থেকে ফুটবল খেলার সরঞ্জাম বুঝে নেন ক্লাবের প্রতিনিধি চাঁদ রায় এবং সৃষ্টি স্পোটিং ক্লাবের প্রতিনিধি মোঃ মনা।
অন্যদিকে জেলা মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে হ্যান্ডবল বুঝে নেন জাতীয় মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়ন টিমের সুমা নেওয়ার।

এসময় জেলা পরিষদের সদস্য অমিত চাকমা রাজু বলেন, ক্রীড়ার মাধ্যমে যেমন শরীর ঠিক রাখা যায় অন্যদিকে এই ক্রীড়ার সাথে যুব সমাজ সম্পৃক্ত থাকলে তারা খারাপ কাজে জড়িয়ে যেতে পারে না।

তাই তিনি সকল যুব সমাজকে বিভিন্ন ক্লাবে সাথে যুক্ত থেকে সঠিক পথে থাকার জন্য এবং দেশ ও জাতির জন্য কিছু করার আহ্বান জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.