সিটিনিউজবিডি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) এএএম হুমায়ুন কবির নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলমগীর, এসআই/রতন কান্তি দে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে আজ ৩ নভেম্বর দুপুর ২.২০ টার সময় আকবরশাহ থানাধীন উত্তর পাহাড়তলী ৯নং ওয়ার্ডস্থ শাপলা আবাসিক এলাকাস্থ আয়শা টেইলার্স নামক দোকানের ভিতরে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ট্রেইলার্সের মালিক মোঃ হারুন @ ট্রেইলার হারুন (৩০), পিতা-ফছি আলম, মাতা-আয়শা বেগম, সাং-উত্তর পাহাড়তলী, ৯নং ওয়ার্ড, শাপলা আবাসিক এলাকা (ফসি আলমের বাড়ী), থানা-আকবরশাহ, চট্টগ্রাম’কে ১টি সচল দেশীয় তৈরী এলজি ও ৪ রাউন্ড কার্তুজ সহ হাতে নাতে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ অস্ত্র ব্যবসায়ের সাথে জড়িত বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আকবরশাহ থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।
