এ সপ্তাহের রাশিফল

0

সিটিনিউজবিডি : বিশেষজ্ঞদের মতানুসারে, অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রাশিফল অত্যন্ত সমৃদ্ধ হবে। আপনি খারাপ অথবা ভাল উভয় ধরণের অবস্থায়ই নিজেকে খুঁজে পাবেন, যা কিনা আপনাকে সমৃদ্ধ করে তুলবে। অন্যান্য বিষয়ের সাথে আপনি ব্যক্তিগত উন্নয়ন, গুরুত্বসমূহ পর্যালোচনা করা এবং অভ্যন্তরীণ শান্তি ও প্রশান্তি খুঁজে পাওয়ার আশা করতে পারেন। নতুন বছর মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। কী বলছে আপনার রাশিফল? দেখে নিনি এই সাপ্তাহের আপনার রাশিফল :

মেষ: (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায় হঠাৎ মন্দায় উদ্বেগ দেখা দিতে পারে। তবে তা সাময়িক। ঘনিষ্ঠ বন্ধুর দুঃসময়ে দাঁড়াতে না-পারায় কষ্ট হতে পারে। প্রেমের ক্ষেত্রে মেঘমুক্তি হবে। তবে পরিবারে সন্তানের কাজ কর্মের জন্য আপনাকে বিড়ম্বনায় পড়তে হবে।

বৃষ: (২১ এপ্রিল-২১ মে): শ্রম ও অধ্যবসায় সত্ত্বেও পদোন্নতিতে গ্রহের প্রকোপে বাধা আসতে পারে। বন্ধুর সহায়তায় শত্রু দমন করতে পারবেন। গুণীজনের সান্নিধ্যে মানসিক শান্তি লাভ করবেন। প্রেম যোগ নেই।

মিথুন: (২২মে-২১ জুন): দক্ষতার সঙ্গে সাংসারিক সমস্যার সমাধান করতে পারবেন। আজ বাহন ক্রয়ের শুভ দিন। স্পন্ডিলাইটিস জাতীয় রোগে দুর্ভোগ বাড়তে পারে। প্রেমযোগ ক্ষীণ।

কর্কট: (২২ জুন-২২ জুলাই): সৃষ্টিশীল কাজের জন্য প্রশংসা পাবেন। হারানো জিনিস উদ্ধারের সম্ভাবনা কম। নিকটজনের শত্রুতায় পারিবারিক স্থিতি নড়ে যেতে পারে। প্রেমযোগ রয়েছে।

সিংহ: (২৩ জুলাই-২৩ আগস্ট): মিষ্টভাষণে অন্যকে প্রভাবিত করে কার্যোদ্ধার করতে সক্ষম হবেন। বন্ধুর গৃহে আনন্দ অনুষ্ঠানে বিপত্তির মোকাবিলা করে প্রশংসা লাভ করবেন। জলপথে বিপদের আশঙ্কা রয়েছে। দাম্পত্য জীবনে কিছুটা মিলিয়ে চলার চেষ্টা করুন।

কন্যা: (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কর্মক্ষেত্র বদলির চেষ্টা সফল হতে পারে। সম্পত্তি নিয়ে জ্ঞাতিদের সঙ্গে বিরোধ আদালত পর্যন্ত গড়াতে পারে। এই বিরোধ নিয়ে সদা সতর্ক থাকুন। চোখে আঘাত জনিত কারণে দুর্ভোগ বাড়তে পারে।

তুলা: (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): পারিবারিক ক্ষেত্রে হটকারী সিদ্ধান্তের মাসুল দিতে হতে পারে। মামলায় আশানুরূপ ফলের সম্ভাবনা রয়েছে। সন্তানের খেলাধুলায় কৃতিত্বের স্বীকৃতি লাভের ফলে আপনি গর্বিত হবেন। দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে।

বৃশ্চিক: (২৪ অক্টোবর-২২ নভেম্বর): অহেতুক বিবাদ-বিতর্কের জেরে কর্মক্ষেত্রে বিড়ম্বনার আশঙ্কা রয়েছে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। দেরিতে হলেও ন্যায্য প্রাপ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমযোগ রয়েছে।

ধনু: (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): নিজস্ব কৌশলে কর্মক্ষেত্রে ঝামেলা মিটিয়ে প্রশংসা লাভ করবেন। সম্পত্তি-বিবাদ ঘিরে আত্মীয় স্বজনের সঙ্গে বিবাদ বাড়তে পারে। নথিপত্রের গোপনীয়তা রক্ষায় আইনি ব্যবস্থা নিতে হতে পারে। প্রেমযোগ নেই।

মকর: (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বুদ্ধি স্থির রেখে কর্মস্থলে বিপদের মোকাবিলা করতে হবে। মাতৃস্থানীয়া স্বজনের আচরণে কষ্ট পেতে পারেন। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমযোগ শুভ।

কুম্ভ: (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বৃত্তিমূলক প্রশিক্ষণে সাফল্য ও কর্মে উন্নতি। বিষয় সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে বিরোধে অশান্তি বাড়বে। ব্যবসায়ে আপাতত বিনিয়োগ বৃদ্ধি না-করাই ভাল। প্রেমযোগ রয়েছে।

মীন: (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): একাধিক পথে বাড়তি উপার্জনের সুযোগ। ভাবাবেগ কাটিয়ে বাস্তববাদী হতে না-পারলে সুযোগ হাতছাড়া হতে পারে। কোনো নারীকে ঘিরে পরিবারে অশান্তি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.