স্টাফ রিপোর্টার : কক্সবাজার থেকে সমুদ্রপথে মানব পাচারে জড়িতদের অর্থের উৎস জানতে উদ্যোগ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪৬১ জনের একটি তালিকা বাংলাদেশ ব্যাংককে প্রদান করে।
বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইউনিট কক্সবাজারের সব ব্যাংকের শাখায় চিঠি পাঠিয়ে ইতিমধ্যে এদের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত তথ্য নিয়েছে। এ তথ্যের ভিত্তিতে তাদের ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেলেই মামলা করতে পারবে দুদক। মানব পাচারে ফেঁসে যেতে পারেন অনেক রাঘব-বোয়াল।
