সিটিনিউজবিডি : বাংলার সাধারণ মানুষ লাঞ্চিত, নিপীড়িত ও গণলুটপাটের শিকার, এক দলীয় শাসন ব্যবস্থা দীর্ঘস্থায়ীকরণের করতে নানা অপকৌশল চলছে বলে মন্তব্য করেছেন জাপা নেতা মোস্তফা জামাল হায়দার।
আজ মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে সংগঠনের নগর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার নগর, উত্তর ও দক্ষিণ জেলার নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন ।
দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক ডেপুটি মেয়র এম আবু নাছের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মোস্তফা জামাল হায়দার।
সর্বদলীয় সংলাপের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
সভায় অন্যান্যের মধ্যে জাতীয় পার্টির প্রতিষ্ঠাকালীন চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট এ এইচ এম জাহিদ হোসেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহমদ, দক্ষিণ জেলা সভাপতি মহিউদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক এডভোকেট লিটন গুহ, উত্তর জেলার সাধারণ সম্পাদক এডভোকেট জাহিদুর রহমান শিবলী, কল্যাণ পার্টির সভাপতি মো. ইলিয়াছ, ন্যাপের সভাপতি ওসমান গণি প্রমুখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভা শেখে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মুদুল গুহের শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন পার্টির অন্যতম শীর্ষ প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক ডেপুটি মেয়র এম আবু নাছের চৌধুরী।
