জুবায়ের সিদ্দিকী : কক্সবাজার-৪ আসনের ক্ষমতাসীন দলের আলোচিত সংসদ সদস্য আবদুর রহমান বদির সাজা হওয়ার পর গা ঢাকা দেয়া তার স্বজন ও সমর্থকরা এলাকায় ফিরতে শুরু করেছে। তারা বিভিন্ন সময়ে বদির কাছ থেকে সুবিধাভোগী ও অর্থলোভী লোকজন দিয়ে বদির মুক্তির আন্দোলন চাঙ্গা করার চেষ্টা করছে। টাকার বিনিময়ে মাঠে নামিয়েছে বিভিন্ন স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি ও শিক্ষকদেরও।
টেকনাফের ইয়াবা সাম্রাজ্য বদি ও তার অনুসারীদের একচ্ছত্র আধিপত্য কোন অবস্থাতেই যেন হাতছাড়া না হয় সে জন্য বদির মুক্তির আন্দোলনের আড়ালে তৎপরতা চালিয়ে যাচ্ছে কুচক্রী মহলটি।
১৭ জন স্বজনের নাম রয়েছে আইন প্রয়োগকারী সংস্থার তালিকায়। মানব পাচার ও তাদের পৃষ্ঠপোষকতায় তালিকাভুক্তেও শীর্ষে আছেন এমপি বদি। এখন টেকনাফে একজন অন্যজনের সাথে দেখা হলেই বলছেন ”অ’ভাই বাবা বদি কেনে চ’লের”। বদিকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনায় এখন মুখর কক্সবাজার।
এ বিভাগের আরও খবর
