ছাত্রলীগ সাম্প্রদায়িক রক্ষায় বদ্ধপরিকর

0

সিটিনিউজবিডি :  ধর্মান্ধদের পেছনে কারা আছে সেটা ছাত্রলীগের জানা আছে, ছাত্রলীগ যে কোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর। প্রয়োজনে রাতে মন্দির, প্যাগোডায় পাহাড়ায় থাকবে ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন নুরুল আজিম রনি ।

আজ মঙ্গলবার নগরীর কৈবল্যধাম মন্দিরের সামনে নগর ছাত্রলীগের আয়োজনে সম্প্রীতিবন্ধনে এসব বলেন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি ।

নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদের ইমু বলেন, জাতিকে বিভক্ত করার এ ষড়যন্ত্র ছাত্রলীগ যে কোনো মূল্যে ঠেকাবে।

সাম্প্রদায়িক সম্প্রীতিকে বাঙ্গালির শক্তির উৎস জানিয়ে ইমু বলেন, হাজার বছরের যে অসাম্প্রদায়িক বাংলাদেশ সেটাকে যারা ভুলুন্ঠিত করতে চায় তাদের পরাস্ত করতে ছাত্রলীগ রাজপথে থাকবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.