চলচ্চিত্রে ফিরছেন মিরাক্কেলের রনি

0

বিনোদন : কমেডি রিয়েলিটি শো ‘মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’ এর বিজয়ী আবু হেনা রনি। সেই থেকে বেশ কিছু টিভি-নাটকে কাজ করলেও কমেডি বিষয়ক অনুষ্ঠানের সঙ্গে তার বেশী সময় পার হয়।

সম্প্রতি তিনি কাজ করছেন ‘তুই আমার রানী’ ছবিতে। এটি রনি অভিনীত তৃতীয় ছবি। দুই-বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবির শেষ লটের শুটিংয়ে অংশ নিতে আগামী মাসের ১৪ তারিখ কলকাতা যাচ্ছেন তিনি।

রনি জানান, এইটা তৃতীয় ছবি। এর আগে ‘স্বপ্ন যে তুই পদ্ম’, ‘পদ্ম পাতার জল’ নামে আরো দু’টি ছবিতে কাজ করেছিলাম। ‘তুই আমার রানী’ ছবির শেষ লটের শুটিং শুরু হচ্ছে। কিছুদিন আগে ছবিটির ডাবিংয়েও অংশ নিয়েছিলাম।’ ছবিতে দর্শকরা তার অভিনয় থেকে দারুণ কিছু পাবেন। একইসঙ্গে ছবিটি সবাই উপভোগ করবেন।

‘তুই আমার রানী’ ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের সজল আহমেদ এবং কলকাতার পীযূষ সাহা। ছবিতে অন্যান্যের মধ্যে আরো অভিনয় করছেন মিষ্টি জান্নাত, কলকাতার সূর্য, সজল, রেবেকা রউফ, ভারতের রাজেশ শর্মা, সুপ্রিয় দত্ত, দোলন, কাঞ্চন প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.