২০১৭ সালে সকলকেই পাগল করবে আইফোন

0

তথ্য ও প্রযুক্তি : ২০১৭ সালটি হচ্ছে অ্যাপলের আইফোন বাজারে আনার দশম বার্ষিকী। এ উপলক্ষে নতুন একটি ডিজাইনের আইফোন বাজারে ছাড়ার ব্যাপারে গুজব শুরু হয়েছে।

কম্পানিটির একজন শীর্ষ নির্বাহী নতুন ফোনটির অন্তত দুটি বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য ফাঁস করেছেন। এ ছাড়া নতুন সাইজের স্ক্রিনসহ তৃতীয় আরেকটি মডেলের ফোন বাজারে আনা সম্পর্কিত গুজবও শুরু হয়েছে।

অ্যাপলের পরবর্তীর আইফোন সম্পর্কিত গুজবগুলো হলো :
১. আইফোন ৭ এর ধারবাহিক কোনো মডেল হবে না এবারের ফোনটি। ২০১৭ অ্যাপল সরাসরি আইফোন ৮ বা ১০ বাজারে আনবে। আর ২০১৭ সাল যেহেতু আইফোনের দশম বর্ষপূর্তির বছর সেহেতু এবার অ্যাপল বিশেষ কিছু করতে চাইবে সেটাই স্বাভাবিক। কম্পানিটি এর সবেচেয়ে গুরুত্বপূর্ণ পণ্যটি দিয়ে এই বর্ষপূর্তিকে চিহ্নিত করে রাখতে চাওয়াটা খুবই স্বাভাবিক।
২. এবারের ফোনটির সামনের পৃষ্ঠতল কোনো বর্ডার বা ফ্রেম ছাড়াই পুরোটাই ডিসপ্লে হবে।
৩. ফোনের দেহটি অ্যালুমিনিয়াম ফ্রেমের সঙ্গে পুরোটাই কাচের তৈরি হবে। এর আগে আইফোন ৪ এবং ৪ এস-তে কাচের পিঠ দেখা গেছে।
৪. মরিচারোধক স্টিল ফ্রেমের সঙ্গে আরেকটু বড় একটি স্ক্রিনসহ তৃতীয় আরেকটি বিলাসী মডেলও বাজারে ছাড়বে অ্যাপল। স্ক্রিনটির আয়তন হবে ৫.৮ ইঞ্চি। অ্যালুমিনিয়াম ফ্রেমের বদলে এতে মরিচারোধক স্টিল ফ্রেম ব্যবহৃত হবে।
৫. অন্যরা বলছে ‘তৃতীয়’ মডেলের আইফোনের স্ক্রিন হবে ৫ ইঞ্চি।
৬. হোম বাটনটি অদৃশ্য থাকবে। সামনের কাচের ভেতরে ঢোকানো থাকার ফলে হোম বাটনটি অদৃশ্য হবে। একই বৈশিষ্ট্য সম্পন্ন মডেলের ফোন বাজারে এনেছে চীনা প্রযুক্তি কম্পানি জিয়াওমি।
৭. এর স্ক্রিনটি হবে অবিশ্বাস্য। এতে একটি অ্যামোলেড (এএমওএলইডি) স্ক্রিন থাকবে। বর্তমান আইফোনের এলসিডি স্ক্রিন থেকে এটি অনেক উন্নত হবে।
৮. এতে তারহীন চার্জার থাকবে।
৯. এতে একটি হেডফোন জ্যাক থাকবে।
১০. ক্ষুদ্রতর মডেলে আইফোন ৭ প্লাস এর মতো ডুয়াল লেন্স থাকবে না। ২০১৭ সালের পরবর্তী প্রতিটি মডেলের আইফোনেই এই ডুয়াল লেন্স ক্যামেরা থাকবে।
সুত্র : বিজনেস ইনসাইডার

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.