টস জিতে ব্যাটিং নিয়েছে খুলনা

0

খেলাধুলা :  বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস।

বিপিএলে অভিষেকের দিনে দু’দলই চায় জয় দিয়ে শুরু করতে। সে লক্ষ্যে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও সনি সিক্স।

খুলনা টাইটান্সের খেলোয়াড়রা :
মাহমুদউল্লাহ রিয়াদ (আইকন), শুভাগত হোম, আরিফুল হক, আবদুল মজিদ, অলক কাপালি, মোশাররফ রুবেল, শফিউল ইসলাম, তাইবুর রহমান, আবদুল হালিম, হাসানুজ্জামান, নাঈম ইসলাম জুনিয়র, নূর হোসেন সাদ্দাম, কেভন কুপার, বেনি হাওয়েল, রিকি ওয়েসেলস, মোহাম্মদ আসগর, জুনাইদ খান, বেন লাফলিন, লেন্ডল সিমন্স, আন্দ্রে ফ্লেচার, নিকোলাস পুরান।

রাজশাহী কিংসের খেলোয়াড়রা :
সাব্বির রহমান (আইকন), ফরহাদ রেজা, নাজমুল ইসলাম, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, সালমান হোসেন, ইবাদত হোসেন, দেলোয়ার হোসেন, রকিবুল হাসান, আবুল হাসান, রনি তালুকদার, ড্যারেন স্যামি, উপল থারাঙ্গা, সামিত প্যাটেল, মোহাম্মদ সামি, উমর আকমল, কেসরিক উইলিয়ামস, মিলিন্ডা সিরিবর্ধনা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.