বোয়ালখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিক্ষোভ মিছিল

0

বাবর মুনাফ : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যোনে আয়োজিত সুন্নী মহা সমাবেশ অনুমতি বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটি বোয়ালখালী শাখা।

১২ নভেম্বর শনিবার সকাল ১১টায় বিক্ষোভ মিছিলটি বোয়ালখালী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে ইসলামী ফ্রন্ট বোয়ালখালী পৌরসভার সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ইসলামী ছাত্র সেনা বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক মো. মামুন উদ্দিন এমরানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট বোয়ালখালী পৌরসভার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ওসমান, ইসলামী ফ্রন্ট পোপাদিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ মোদ্দাচ্ছের, ইসলামী যুবসেনা পৌরসভার সাধারণ সম্পাদক মুহাম্মদ সেকান্দর মিয়া, দক্ষিণ ইসলামী ছাত্রসেনার দপ্তর সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম, উপজেলার সভাপতি মুহাম্মদ নুরুল আজিম সুরাত, পৌরসভা সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজান উদ্দীন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মদ মোরশেদ আলম, মুহাম্মদ আবদুল মান্নান, মুহাম্মদ বদিউল আলম লিটন, আইয়ুব খান পাভেল, মুহাম্মদ এনাম উদ্দিন, মুহাম্মদ মুসলিম উদ্দিন, মোরশেদ আলম খান, মুহাম্মদ সাদেকুর রহমান বাবর, মুহাম্মদ জয়নাল আবেদীন, জাবেদ হোসাইন, সাজ্জাদ হোসেন রানা, মুহাম্মদ আরিফুল ইসলাম, মুহাম্মদ মামুন, এমরান, সজীব, ফারুক ও লাভলু।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.