শেখ হাসিনার একশন শুরু : ওবায়দুল কাদের

0

গোলাম সরওয়ার : একশন শুরু হয়ে গেছে, ঠিক হয়ে যান, একশন শুরু হয়ে গেছে। কাউকে ছাড়া হবে না। শেখ হাসিনার অ্যাকশন, ডাইরেক্ট একশন শুরু হয়েছে । কাউকে ছাড় দেয়া হবে না।’বলেন ওবায়দুল কাদের।  আওয়ামীলীগের ঐক্যবদ্ধতায় প্রমাণ করে যে দলে কোন ভেদাভেদ নেই। দলের যারা শৃংঙ্খলা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এসব কথা বলেন আ.লীগের নব নির্বাচিত সাধারন সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

আজ শনিবার বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে চট্টগ্রাম থেকে স্থান পাওয়া আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বীরোচিত সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।

সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম থেকে কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া নেতাদের মধ্যে বক্তব্য রাখেন , উপদেষ্টা সাবেক সাংসদ ইছহাক মিঞা,  সাংগঠনিক সম্পাদক ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক ব্য‌ারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য রাঙামাটির সাবেক সাংসদ দীপংকর তালুকদার।

উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির সদস্য শিক্ষাবিদ ড.অনুপম সেন এবং প্রণব কুমার বড়ুয়া।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও ডা.দীপু মণি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ও খালিদ মাহমুদ চৌধুরী, ভূমি প্রতিমন্ত্রী ‍সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল আলম চৌধুরী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ এবং চট্টগ্রামের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

সমাবেশ পরিচালনা করেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.