অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় খেলা পরিত্যক্ত

0

খেলাধুলা : অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মধ্যকার হোবার্ট টেস্টের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষিত করা হয়েছে। দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে মাঠে একটি বলও গড়ায়নি।

গতকাল শনিবার টস হেরে ব্যাট করতে নেমে নিজেদের মাটিতে লজ্জার রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকান বোলারদের সামনে মাত্র ৮৫ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকেরা। অসিদের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করে অপরাজিত থাকেন স্টিভ স্মিথ। দক্ষিণ আফ্রিকান পেসার ফিলান্ডার ২১ রানের বিনিময়ে পাঁচটি উইকেট পান।

এরপর ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে প্রথম দিন শেষে ৫৫ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করেছে। দলটির পক্ষে এক প্রান্তে ব্যাট করছেন টেম্বা বাভুমা ৩৮ ও অন্য প্রান্তে কুইন্টন ডি কক ২৮। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করে আউট হন হাশিম আমলা। অস্ট্রেলিয়ার মিশেল স্টার্ক তিনটি ও জস হ্যাজলউড দুটি উইকেট পান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.