মোরশেদ রানা : সৌদিআরব বাদশা ও দুই পবিত্র হারাম শরিফের খাদেম সাললান বিন আব্দুল আজিজ আল সৌদ এর ভাই প্রিন্স তুরকি বিন আব্দুল আজিজ আল সৌদ এর জানাজার নামাজ ও দাফনে অংশগ্রহণ করেন।
গতকাল ১২ নভেম্বর শনিবার রিয়াদে আল ঔদ কবরস্থানে আচরের নামাজের পর প্রিন্স তুরকির দাফন সম্পন্ন হয়।
দাফন ও জানাজা নামাজে কিং সালমানের সাথে প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ আল সৌদ, এবং প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদ সহ সৌদিআরব মন্ত্রী পরিষদ সদস্য গন সহ দেশটির অনেক জনসাধারণের উপস্থিতি লক্ষ্য করা যায়।
উল্লেখ্য, সৌদিআরব প্রেস এজেন্সি সূত্রে জানা যায়, গত ১১নভেম্বর, শুক্রবার প্রিন্স তুরকি বিন আব্দুল আজিজ আল সৌদ মৃত্যু বরন করেন।
