নগরীতে আগুনে পুড়ল ২৪ ঘর

0

সিটিনিউজবিডি : চট্টগ্রামের ঘাটফরহাদবেগ এলাকার হাজী কলোনিতে আগুন লেগে পুড়ে গেছে ছোট-বড় ২৪টি ঘর।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সর্ভিসের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন জানান, রোববার সকাল ৭টার দিকে ওই কলোনিতে আগুন লাগে।

আগ্রাবাদ ও চন্দনপুরা স্টেশনের নয়টি গাড়ি নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টা চেষ্টার পর সকাল সোয়া ৯টার দিকে আগুন নেভাতে সক্ষম হন।

স্থানীয়রা জানান, হাজী কলোনির ২০ থেকে ২৫টি আধা পাকা ও সেমিপাকা ঘরে মূলত ব্যাচেলর চাকরিজীবী ও শিক্ষার্থীরা ভাড়া নিয়ে থাকতেন।

ফায়ার সর্ভিস কর্মকর্তা জসীম জানান, কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল, তাৎক্ষণিকভাবে তা জানতে পারেননি তারা।

ক্ষতির পরিমাণ নিরূপণে ফায়ার সার্ভিস তিন সদস্যের একটি তদন্ত কমিটি করবে বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.