সিটিনিউজবিডি : বিজয় মেলা নতুন প্রজন্মকে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করার চেতনা যোগায়। এবারের বিজয় মেলা ১৮ অনুর্ধ তরুণ-কিশোরদের জন্য উৎসর্গিত বলেছেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী ।
আজ রবিবার (১৩ নভেম্বর) বিকেলে মুক্তিযুদ্ধ বিজয় মেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর প্রথম দিনে সভাপতির ভাষণে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, বিজয় মেলা শুধু আনুষ্ঠানিকতা নয়, এর সঙ্গে জড়িতদের প্রতিদিন ঘরে ঘরে যেতে হবে, তা হলেই বিজয় মেলার সার্থকতা বহন করবে
বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুস ও মুক্তিযোদ্ধা পান্টু লাল সাহা উপস্থাপনায় বক্তব্য রাখেন ইন্দুনন্দন দত্ত, আলহাজ্ব নঈমুদ্দিন চৌধুরী, এম রেজাউল করিম চৌধুরী, আলহাজ্ব বদিউল আলম, আহমেদুর রহমান সিদ্দিকী, আহমদ নবী, জাহাঙ্গীর চৌধুরী সিইনসি স্পেশাল, আবুল মনসুর, এম.এন ইসলাম, সাহাব উদ্দিন, মোজাফফর আহমদ, আবুল কাশেম চিশতী, মাহবুবুল হক সুমন, মোরশেদুল করিম রাসেল। সভামঞ্চে উপস্থিত ছিলেন এডভোকেট সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, আবু তাহের, আবদুল আহাদ, ফরিদ মাহমুদ, এস এম সাঈদ সুমন, শেখ নাছির আহমদ, আবুল হোসেন আবু প্রমুখ।
