সাঁওতালদের হাতকড়া খুলে দেওয়ার নির্দেশ আদালতের

0

সিটিনিউজবিডি : গাইবান্ধায় নির্যাতনের শিকার চিকিৎসাধীন তিন সাঁওতালের হাতকড়া খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে একই বেঞ্চে এ বিষয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া একটি রিট আবেদন দায়ের করেন।

হাতকড়া পরা অবস্থায় চিকিৎসাধীন সাঁওতালদের ছবি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনটি সংযুক্ত করে হাইকোর্টে এ রিট আবেদন করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.