সালমান-ঐশ্বরিয়ার যখন এক সুর

0

বিনোদন : অনেক দিন পর ঐশ্বরিয়াকে সমর্থন দিলেন সালমান খান। বহুদিন পর অন্তত একটি বিষয়ে ঐশ্বরিয়ার সঙ্গে মতে মিলে গেল সল্লু মিয়ার। বিষয়টি কী! ভারতের মোদী সরকারের নোট বাতিলের ঘোষণায়।

যদিও এই তালিকায় আগেই সমর্থন দিয়ে নিজেদের অবস্থান জানান শাহরুখ খান, অক্ষয় কুমার, আমির খানের মতো তারকারাও। প্রধানমন্ত্রীর এই নতুন নীতিকে সমর্থন জানিয়েছেন ঐশ্বর্যা রাইও। আর সঙ্গে সঙ্গে পুরনো প্রেমিকার মতো ভারতীয় প্রধানমন্ত্রীর নীতির সমর্থন জানালেন খান সাহেব।

‘বিগ বস ১০’ রিয়্যালিটি শো-র সঞ্চালক সালমান খান অনুষ্ঠান চলাকালীন বলেন, ‘এই সপ্তাহে কালো টাকার ওপর বিরাট হামলা চলেছে। এটা অসাধারণ পদক্ষেপ, অভিনন্দন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে’।

‘বিগ বস ১০’-এর প্রতিযোগীদের সঙ্গে কথা বলার সময় সালমান বলেন, ‘তাঁর নিজের ৪টি হাজার টাকা আর ছটি ৫০০ টাকার নোট ভাঙানো হয়নি কারণ তিনি হংকংয়ে ছিলেন’। কিন্তু কোনও সমস্যা নেই, শিগগিরই তা ভাঙ্গিয়ে নিবেন বলেও জানান এই বলিউড সুপারস্টার। ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.