সিটিনিউজবিডি : দশম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন আগামী ৪ ডিসেম্বর শুরু হবে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক এ এম মোতাহের হোসেন জানান।
ওই দিন বিকাল ৪টা অধিবেশন শুরু হবে। তার আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ঠিক করা হবে।
গত ৬ অক্টোবর সংসদের দ্বাদশ অধিবেশন শেষ হয়েছিল।
