ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে হারলো কুমিল্লা

0

খেলাধুলা : বিপিএলে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে কুমিল্লার চতুর্থ ম্যাচেও জয় পাওয়া হয়নি। সোমবার রাতের ম্যাচে গুরুত্বপূর্ণ টস জিতে ফিল্ডিং নিয়েও ঢাকার রানের চাকা আটকাতে পারেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঢাকা ৫ উইকেট হারিয়ে করে এবারের আসরের সর্বোচ্চ ১৯৪ রান। ঢাকার হয়ে ৩৯ বলে ৩ ছক্কা ও ৪ চারে সর্বোচ্চ ৬০ রান করেন ‘মেহেদী’। ম্যাচসেরা হন মেহেদী মারুফ। ঢাকা ডায়নামাইটস: ১৯৪/৫, ওভার ২০ ( মেহেদী মারুফ ৬০, নাসির ৪৩, সাকিব ২৪,সাঙ্গাকারা ২০, রশিদ খান ৩/৩০)।

জবাবে ৯ উইকেটে ১৬১ রান তুলতে সক্ষম হয় মাশরাফির কুমিল্লা। যেখানে টপ স্কোরার ছিলেন ক্যাপ্টেন মাশরাফি নিজেই। সাকিবের এক ওভারে চারটিসহ পাঁচ ছক্কা ও দুই চারে ৪৭ রান করে আউট হন ম্যাশ। খেলেন ৩৫টি বল। এছাড়া বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। ফলে ৩৩ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় কুমিল্লাকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১৬১/৯, ওভার ২০ (মাশরাফি ৪৭, সোহেল তানভীর ২০, মোহাম্মদ শহীদ ৩/৩৪, প্রসন্ন ২/১৫ )।

ঢাকা ৩৩ রানে জয়ী হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.