রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে সাংস্কৃতিক সরঞ্জাম বিতরণ

0

মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে শিশু পরিবারকে সাংস্কৃতিক সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা পরিষদের সদস্য ও সমাজ সেবা উপ-কমিটির আহ্বায়ক স্মৃতি বিকাশ ত্রিপুরা প্রধান অতিথি থেকে এই সরঞ্জাম বিতরণ করেন।

এতে আরো উপস্থিত ছিলেন শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক রুপনা চাকমা, সহকারী তত্ত্বাবধায়ক জুনুতন চাকমা, অফিস সহকারী মো: আবুল কাসেম।

এসময় জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা বলেন, পার্বত্য জেলা পরিষদ রাঙামাটির সকল মানুষের জন্য সার্বিক কাজ করে যাচ্ছে। সংস্কৃতি আমাদের আত্মার সাথে সম্পৃক্ত। পার্বত্য এলাকায় সংস্কৃতি বহু ধরণের, সকল প্রকার এবং সকল জাতির সংস্কৃতি আমাদেরকে রক্ষা করতে হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.