অান্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু ২০ নভেম্বর

0

সিটিনিউজবিডি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আগামী ২০ ও ২১ নভেম্বর অন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এই আয়োজনে সার্বিক সহযোগিতা করছে ‘ঢাবি ছাত্র-শিক্ষক কেন্দ্র’ এবং ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ’।

এ বিষয়ে আয়োজকরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার পাশাপাশি মানবিক গুণাবলির বিকাশ সাধন, অসাম্প্রদায়িক মনন গঠন, সামাজিক চিন্তাধারার নীতিগত উন্নয়নসহ আত্মিক বিকাশের লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

হল অফিস থেকে বিনামূল্যে ফরম সংগ্রহ করে বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত যেকোন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। বিতর্ক প্রতিযোগিতা ভিন্ন বলে বিবেচিত হবে।
পূরণকৃত ফর্ম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের নীচতলায় রক্ষিত বাক্সে জমা দিতে হবে। ফর্ম সংগ্রহ এবং জমাদানের শেষ সময় ৬ নভেম্বর থেকে ১৭ নভেম্বর।

যেসব বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এগুলো হলো- সঙ্গীত (উচ্চাঙ্গ সঙ্গীত, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, দেশাত্ববোধক গান, আধুনিক গান, ভক্তিমূলক গান ও লোকসঙ্গীত), যন্ত্রসঙ্গীত (গিটার, তবলা, বাঁশি), নৃত্য (উচ্চাঙ্গ নৃত্য, সাধারণ নৃত্য, লোকনৃত্য), অভিনয় (তাৎক্ষণিক অভিনয়, স্ব-নির্ধারিত অভিনয় ও মূকাভিনয়), আবৃত্তি (নির্ধারিত আবৃত্তি ও স্ব-নির্ধারিত আবৃত্তি), অবিরাম গল্প বলা, বিতর্ক (বাংলা ও ইংরেজি), উপস্থিত বক্তৃতা (বাংলা এবং ইংরেজি) ও কুইজ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.