বাংলাদেশি দুই টাকা ভারতে বিক্রি হচ্ছে ৫ রুপি!

0

অনলাইন ডেস্ক : ভারতের মাদক সেবীদের অনেকের কাছে নেশাদ্রব্য গ্রহণের জন্য বাংলাদেশি নতুন দুই নোট খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এ জন্য দেশটিতে নাকি বাংলাদেশের দুই টাকার নোট ৫ রুপি পর্যন্ত বিক্রি হচ্ছে। খবর বিবিসি বাংলার।

যশোরের বেনাপোল বন্দরে এই মাসেই দুই দফায় দুই টাকার নোটের বড় চালানসহ দু’জন ভারতীয় নাগরিককে আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

মাসের শুরুর দিকে ৫২ হাজার টাকা মূল্যের ২৬ হাজার ২ টাকার নোট উদ্ধার করা হয়। এরপর এক সপ্তাহের ব্যবধানে আবার জব্দ করা হয় দুই টাকার নোটের আরও বড় চালান, যার মোট মূল্য ৮২ হাজার টাকার বেশি। এ ঘটনায় দুইজন ভারতীয় নাগরিককে আটক করা হয়।

বিবিসি বলছে, মাদক সেবীদের অনেকের কাছে নোটটি জনপ্রিয় হওয়ায় সীমান্তের চোরাইপথ এবং আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুই টাকার ভারতে পাচারের চেষ্টা দেখা যাচ্ছে বারবার। ভারতের বাজারে এই দুই টাকাই প্রতিটি ৫ রূপি পর্যন্ত মূল্যে বিক্রি করা হয়ে থাকে বলে জানা গেছে।

এ বিষয়ে বেনাপোল বন্দর থানার ওসি অপূর্ব হাসান বলেছেন, “এগুলো ইন্ডিয়ায় নিয়ে যাচ্ছিল। সেখানে এসব সেখানে হেরোইন বা ইয়াবা সেবনের জন্য ব্যবহার করা হতে পারে”।

এসব নোটের মাধ্যমে পাইপ তৈরি করে হেরোইন ও ইয়াবা গ্রহণ করে মাদকাসক্তরা। সিগারেটের প্যাকেটের ভিতরে থাকা রাংতাও একাজে ব্যবহার করা হয়। তবে এখন অনেকের কাছেই আকর্ষণীয় হয়ে উঠেছে বাংলাদেশের নতুন দুই টাকার নতুন নোট।

এর আগে, তিন মাস আগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণে দুই টাকার নোট চীনে পাচারের চেষ্টার সময় জব্দ করা হয়েছিল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.