সবচেয়ে আবেদনময় পুরুষ ডোয়াইন জনসন

0

বিনোদন : চলতি বছরের সবচেয়ে যৌন আবেদনময় পুরুষের খেতাব পেলেনডোয়াইন ‘দ্য রক’ জনসন। পেশাদার রেসলার থেকে অভিনেতা হওয়া দ্য রককে স্বীকৃতিটি দেওয়ার খবর বেরিয়েছে মঙ্গলবার (১৫ নভেম্বর)। ৪৪ বছর বয়সী এই তারকা জানান, ‘মনে মনে ভাবছি কতোটা দারুণ আর উচ্ছ্বসিত ব্যাপার এটা। এরপর মনে হলো, বাহ, চূড়ার প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। জানি না কতোদূর যেতে পারবো।’

নব্বই দশকের মাঝামাঝি ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের প্রতিযোগী হিসেবে মূলধারার খ্যাতি অর্জন করেন জনসন। এরপর হলিউডে অভিনেতা ও প্রযোজক হিসেবে শক্ত অবস্থান গড়েছেন তিনি। হলিউডে এখন সবচেয়ে উপার্জনকারী তারকাও তিনিই।

৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার ডোয়াইনের ওজন ১১১ কিলো। দ্য রক আরও বলেন, ‘আমার ব্যক্তিজীবনে যেসব পরিবর্তন ঘটেছে, বিশেষ করে বাবা ও অন্যের জীবনসঙ্গী হওয়ার মাধ্যমে সম্পর্কের ক্ষেত্রে এবং নিজের আচরণগত যা কিছু বদলেছে, এসব সত্যিকার অর্থেই আমাকে আস্থা এনে দিয়েছে।’

জনসন ও তার দীর্ঘদিনের প্রেমিকা লরেন হাশিয়ানের ১১ মাস বয়সী কন্যাসন্তান আছে, তার নাম জেসমিন। এ ছাড়া প্রযোজক ডেনি গার্সিয়ার সঙ্গে সংসারের সময় এক কন্যাসন্তানের বাবা হন তিনি। তার বয়স ১৫ বছর।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোয়াইনকে প্রার্থী হিসেবে দেখা যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে তার ভক্তরা। এরই মধ্যে নিবন্ধিত রিপাবলিকান হিসেবে কনভেনশনেও যোগ দিয়েছেন তিনি। ২০০০ সালে দলটির জাতীয় কনভেনশনে বক্তব্যও দেন দ্য রক। তার কথায়, ‘বিশেষভাবে এখন, নেতৃত্ব খুব জরুরি। যোগ্য নেতৃত্ব প্রয়োজন, সম্মানিত নেতৃত্বও দরকার।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.