একসঙ্গে ১৪ বছর পর শাহরুখ-সালমান!

0

বিনোদন : অাজ থেকে ১৪ বছর আগে এক সঙ্গে দেখা গিয়েছিল সালমান খান-শাহরুখ খানকে। এরপর অনেক সময় কেটে গেছে, তাদের আর দেখা যায়নি। তবে সু-খবর হলো, আবারো একসঙ্গে হাজির হচ্ছেন তারা!

শোনা যাচ্ছে, শাহরুখ-সালমান একসঙ্গে অভিনয় করছেন সালমানের নতুন সিনেমা ‘টিউবলাইট’ এ। এতে শাহরুখকে অতিথি শিল্পীর ভূমিকায় দেখা যাবে। সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয়ের ব্যাপারে বলিউড বাদশাকে প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এসব খবরকে নিছক ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন পরিচালক কবীর খান। এ বিষয়ে কবীর বলেছেন, ‘এটা একেবারেই গুজব। এরকম কিছু হলে তিনি অবশ্যই জানাবেন।

টিউবলাইট’ ছবিতে তৃতীয়বারের মতো একসঙ্গে কাজ করছেন কবীর আর সালমান খান। এর আগে কবীর পরিচালিত ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘এক থা টাইগার’-এ প্রধান ভূমিকায় দেখা যায় সালমানকে। আগামী বছর ‘টিউবলাইট’ মুক্তি পাবে। আনন্দবাজার।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.