আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন কর্মসূচীর উদ্যেগ

0

সিটিনিউজবিডি  :   গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাজনৈতিক গণসংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৬৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই দিনটি পালন উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে সংগঠনের দারুল ফজল মার্কেটস্থ কার্যালয়ে সকাল ৭টায় দলীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান এবং বিকেল ৩টায় রীমা কমিউনিটি সেন্টারে আলোচনা সভা। এতে সভাপতিত্বে করবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী, আলোচনা সভা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

দলীয় প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচী আলোচনা সভা ও ইফতার মাহফিলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপস্থিত থাকার জন্য সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন অনুরোধ জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.