সিএমপির ‘ফ্রি বাস সার্ভিস’

0

 সিটিনিউজবিডি  :    পরিবহন সংকটে পড়া নগরবাসীর ‘দুর্ভোগ কমাতে’রমজান মাসে নগরীতে দুটি ‘ফ্রি বাস সার্ভিস’ চালু করেছে সিএমপি। সোমবার বিকেল ৪টার সময় নগরীর ষোলশহর ২ নম্বর গেট থেকে এ সার্ভিসের উদ্বোধন করেন পুলিশ কমিশনার আব্দুল জলিল মন্ডল।

এসময় পুলিশ কমিশনার বলেন, ‘রমজান উপলক্ষে ইফতারির আগে এবং পরে প্রচুর যাত্রীদের ভিড় হয়। এ সময় শহর এলাকায় বাস অপ্রতুল থাকে। যাত্রীদের অসুবিধার কথা চিন্তা করে মানবিক কারণে পুলিশের এই কার্যক্রম। পরিবহনকালে মহিলা ও শিশু যাত্রীরা অগ্রাধিকার পাবে। প্রথম দিকের ৬টি সিট মহিলাদের জন্য বরাদ্ধ থাকবে। মহিলা যাত্রীর সংখ্যা বেশি হলে পুরুষ যাত্রীগণ সিট ছেড়ে দিতে বাধ্য থাকবে।’

সৌজন্য বাস সার্ভিসের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) একেএম শহিদুর রহমান, ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) দেবদাস ভট্টাচার্য্য। উদ্বোধন শেষে তিনি দুই নম্বর গেইট হতে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ যাত্রীদের সাথে জিইসি মোড় পর্যন্ত আসেন।

রমজান মাসে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বাস দুটি ষোলশহর ২ নম্বর গেট থেকে বারেক বিল্ডিং পর্যন্ত যাতায়াত করবে। প্রয়োজনে বাস দুটি ইপিজেড পর্যন্ত যাবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.