মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি : আগামী ২ ফেব্রুয়ারী সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে পাবলিক মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি)। পরীক্ষার জন্য ইতিমধ্যে ফরম ফি জমা সহ বোর্ডের বিভিন্ন কর্মকান্ড শেষ হয়েছে। সারা দেশের মত চট্টগ্রাম বোর্ডে আওতায় রাঙামাটি জেলা থেকেও এই পরীক্ষায় অংশগ্রহন করবে অনেকে।
কিন্তু বোর্ডে ফরম ফি নামে রাঙামাটিতে বিভিন্ন স্কুলে নেওয়া হচ্ছে এক এক ধরণের ফরম ফি, যাতে তারা বিভিন্ন খাত দেখিয়ে বাতি টাকা নিচ্ছে বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে। ফরম ফিস বোর্ড থেকে নিধারর্ণের পরেও বাতি কেনো ভিন্ন ভিন্ন ভাবে ফিস আদায় করা হচ্ছে এটার অভিবাকদের প্রশ্ন।
রাঙামাটি শহরের আল-আমিন মদ্রাসায় দাখিল পরীক্ষার জন্য মানবিক শাখা থেকে ফরম ফিস নেওয়া হচ্ছে ২৪০০ টাকা, বিজ্ঞান শাখা থেকে ২৬০০ টাকা, এছাড়া কোচিং ফিস বাবদ নেওয়া হচ্ছে ১০০০ টাকা বলে জানা যায়। আবদুল আলী একাডেমীতে মানবিক থেকে নেওয়া হচ্ছে ২৮০০ টাকা, ব্যবসা ২৮০০ টাকা, বিজ্ঞান ২৮৯০ টাকা। বায়তুল শরফ মাদ্রাসাতে কোচিং ফিস সহ নেওয়া হচ্ছে ৪০০০ টাকা। রাঙামাটি সিনিয়র মাদ্রাসাতে কোচিং ফিস সহ নেওয়া হচ্ছে ৩৫০০ টাকা, যারা ট্রেস্ট পরিক্ষায় খারাপ করেছে তাদের থেকে বাতি ৬০০ টাকা নেওয়া হচ্ছে বলেও অভিযোগ পাওয়া যায়। মুজাদ্দেদ-ই-আলফেসানী একাডেমী উচ্চ বিদ্যালয় এ মানবিক শাখা থেকে ২৬০০ টাকা, ব্যবসা থেকে ২৬০০ টাকা, বিজ্ঞান থেকে ২৬৯০ টাকা। রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় এ মানবিক শাখা থেকে ২৬৯৫ টাকা, বিজ্ঞান থেকে ২৭৮০ টাকা, ব্যবসা থেকে ২৬৯৫ টাকা। ভেদভেদী পৌর জুনিয়র হাই স্কুল মানবিক শাখা থেকে ২৪১৫ টাকা, বিজ্ঞান ২৫০৫ টাকা, ব্যসসা শিক্ষা থেকে ২৫০৫ টাকা। শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় এ ব্যবসা শিক্ষা থেকে ৩৭৫০ টাকা, মানবিক থেকে ৩৭৫০ টাকা, বিজ্ঞান ৩৮৪০ টাকা। রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয়ে ব্যবসা শিক্ষা থেকে ২১৩০ টাকা, বিজ্ঞান শাখা থেকে ২৩৩০ টাকা কোচিং ফিস বাদে নেওয়া হচ্ছে বলে জানা যায়। রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান শাখা থেকে ১৮৮৫ টাকা, ব্যবসা শিক্ষা থেকে ১৮২৫ টাকা, মানবিক থেকে ১৮২৫ টাকা।
রাঙামাটির একাদিক স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বলে তারা জানান, আমরা শুধু মাত্র বোর্ড থেকে নির্ধারিত ফরম ফি নিচ্ছি। তার থেকে একটুকু বেশি নিচ্ছি না। ফরম ফির সাথে স্কুলে মাসিক বেতন, কোচিং ফি নেওয়া হচ্ছে। তাই মনে হচ্ছে আমরা বেশি টাকা নিচ্ছি। আসলে সবগুলো একসাথে একটি রশিদে নেওয়া হচ্ছে।
শাহ বহুমুখি উচ্চ বিদ্যালয়ে বাতি টাকার অভিযোগ পেলে স্কুলের প্রধান শিক্ষক মজিবুর রহমান’র সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা বোর্ডে নির্ধারিত ফি নিচ্ছে, এরসাথে কেন্দ্র ফি বাবদ ৩০০টাকা সহ মোট ফরম ফি নিচ্ছি মানবিকের জন্য ১৭৪৫টাকা, ব্যবসা ১৭৪৫ টাকা, বিজ্ঞান বিভাগের জন্য ১৮৩৫ টাকা। অন্য টাকা গুলো হচ্ছে স্কুলের ২মাসের বেতন এবং অন্যান্য খরচ।
রাঙামাটি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: হারুন অর রশীদ সরকার বলেন, বোর্ড থেকে কত টাকা নির্ধারণ করা হয়েছে তা আমরা জানি না। এধরণের কোন নোটির্শ অফিসিয়াল ভাবে আমাদের কাজে আসে নি। এছাড়া রাঙামাটি কোন স্কুলে কত টাকা করে নিচ্ছে তাও আমরা জানি না। বোর্ডের সাথে স্কুল সরাসরি যোগাযোগের মাধ্যমে এই কাজগুলো করে থাকে।
তিনি আরো বলেন, আমরা যদি কোন লিখিত অভিযোগ পাই যে স্কুলে বাতি টাকা আদায় করা হচ্ছে তবে আমরা ব্যবস্থা গ্রহন করবো।
চট্টগ্রামে বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুবুর হাসান’র সাথে যোগাযোগ করলে তিনি জানান, চট্টগ্রাম বোর্ড থেকে এসএসসি পরীক্ষার ফরম ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে। ব্যবসা শিক্ষা বিভাগের নিয়মিতদের জন্য ১৬৯৫ টাকা, অনিয়মিতদের জন্য ১৭৯৫টাকা, মানবিক’র নিয়মিতদের জন্য ১৬৯৫ টাকা, অনিয়মিতদের জন্য ১৭৯৫ টাকা, বিজ্ঞান বিভাগের নিয়মিতদের জন্য ১৭৮৫ টাকা এবং অনিয়মিতদের জন্য ১৮৮৫ টাকা। এর থেকে বাতি টাকা নেওয়ার নিয়ম নেই বলেও জানান তিনি।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, আমরা বাতি টাকা নেওয়ার কোন অভিযোগ পাই নি। প্রতিটি স্কুলে বোর্ড ফির সাথে স্কুল বেতনসহ নেওয়া হতে পারে। তবে যদি বোর্ডের ফি নির্ধারিত টাকার থেকে বাতি টাকা নেওয়া হয় এমন অভিযোগ কেউ করে তবে আমরা তা তদন্ত করে দেখবো।
