বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হল ডায়মন্ডের ‘ব্রাইডাল ফেয়ার’

0

দিলীপ তালুকদার : বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হল ডায়মন্ড ওয়ার্ল্ড ও ডায়মন্ড ওয়ার্ল্ড লাইফ স্টাইল আয়োজিত চারদিনব্যাপী ‘ব্রাইডাল ফেয়ার’। মেলার সমাপনী দিনে উৎসবে দ্বিগুণমাত্রা যোগ করে র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক আয়োজন।

গতকাল রবিবার ডায়মন্ড ওয়ার্ল্ডের নিজস্ব শোরুমে এ উপলক্ষে ছিল বর্ণিল আয়োজন। ‌র‌্যাফেল ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিটাগাং চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, চিটাগাং চেম্বারের পরিচালক আবু তৈয়ব, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই’র পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা। চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘ডায়মন্ড ওয়ার্ল্ড হলো একটি বিশুদ্ধ ও এক্সক্লুসিভ নাম। অল্প সময়েই যা মানুষের মনে স্থান করে নিয়েছে। আমি মনে করি ডায়মন্ড ওয়ার্ল্ডের লগো ট্রেড মার্কে পরিণত হয়েছে। আশাকরি ভবিষ্যতে দেশের বাইরেও ডায়মন্ড ওয়াল্ডের্র শাখা হবে এবং ব্যাপক পরিচিতি লাভ করবে।’
পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘গ্রাহকদের কাছ থেকে আমরা প্রচুর ভালোবাসা পেয়েছি। তাদের উৎসাহ আমাদের আরো এগিয়ে যেতে সাহায্য করে। ফলে বর্তমানে ১৯ টি আউটলেট তৈরি হয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ডের। আমরা চেয়েছি মানুষের সামর্থের মধ্যে ডায়মন্ড নিয়ে আসতে।’ তিনি চট্টগ্রামবাসীর আতিথেয়তার কথা উল্লেখ করে বলেন, ‘তারা ভীষণ আপ্যায়ণ প্রিয়মানুষ। কিভাবে মানুষকে আপ্যায়ণ করতে হবে এই বিষয়টি তাদের কাছে শিখতেই হবে’। কথামালা ও সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি আতিথেয়তারও নানা আয়োজন ছিল অনুষ্ঠানে।
অন্ষ্ঠুানের শুরুতেই ছিল সংগীত সন্ধ্যা। সংগীত পরিবেশন করে আসর জমিয়ে রাখেন শিল্পী আরিফুল ইসলাম মিঠু। হিন্দি ও বাংলা গানের পাশাপাশি গজল পরিবেশন করেন তিনি। এরমধ্যেই অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র। উপস্থিত গ্রাহকদের মাধ্যমেই র‌্যাফেল ড্র ঘোষণা করা হয়। সকলের কাঙ্খিত প্রথম পুরস্কার ‘টিভিএস মোটরবাইক’ জিতে নিয়েছেন রুদমিনা। তাঁর র‌্যাফেল ড্র নম্বার ১০৮৭৮। দ্বিতীয় পুরস্কার ‘স্কুটি’ বিজয়ী শামীম আকতারের র‌্যাফেল ড্র নম্বার ৫১১০। তৃতীয় পুরস্কার ‘এয়ার কন্ডিশন’ প্রাপ্ত ডা. শিমুল ভৌমিকের র‌্যাফেল ড্র নম্বার ৯২৮৩ ।চতুর্থ পুরস্কার ৪০ ইঞ্চি ‘এলইডি টিভি’ (সনি) জিতে নেন মনির হোসাইন। তাঁর র‌্যাফেল ড্র নম্বার ৫৪২৭ । পঞ্চম পুরস্কার ‘রেফ্রিজারেটর’ বিজয়ীর র‌্যাফেল ড্র নম্বার ৯৩৮৭ ।
মেলায় আসা ক্রেতা ও দর্শনার্থীরা সার্বিক আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করেছেন। সকলের মুখেই ছিল ডায়মন্ড ওয়ার্ল্ডের পণ্যের গুণগত মান ও ডিজাইনের প্রশংসা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.