মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি : অবশেষে রাঙামাটির ঝুলন্ত সেতু সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে পর্যটন কর্তৃপক্ষ। কাপ্তাই হ্রদের পানির উচ্চতা কমে যাওয়ায় দীর্ঘ দুই মাস পর সেতু পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
রাঙামাটি পর্যটন কমপে¬ক্স ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, দীর্ঘদিন ধরে ঝুলন্ত সেতু পাটাতন পানিতে ডুবে ছিলো। সেসময় কর্তৃপক্ষের সিদ্ধান্তে আমরা সেতুর ওপর পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করি। তবে এখন কাপ্তাই হ্রদের পানির উচ্চতা কমায় পর্যটকদের জন্য সেতু উন্মুক্ত করে দেওয়া হল। তিনি আরও জানান, যদি কাপ্তাই হ্রদের পানির উচ্চতা আরো একটু কমে তাহলে আগামী এক সপ্তাহের মধ্যে ব্রীজের মেরামতের কাজ শুরু করা হবে।
উলে¬খ্য, গত দুই মাস আগে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে পর্যটন কমপ্লেক্সের ঝুলন্ত সেতু পানিতে ডুবে যায়। এতে পর্যটন কর্পোরেশনও আয় থেকে বঞ্চিত হয়। অবশেষে পানি পাটাতন থেকে সরে গেলে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
