লাইফস্টাইল : কানের ভেতরে ব্যাকটেরিয়া বা ভাইরাস জন্ম নিলে কানে ব্যথা অনুভূত হয়। যেমন সাতাঁর কাটা, ঠান্ডা লাগা, কানের পর্দায় আঘাত লাগা বা কোনো ধরনের অ্যালার্জি, কানে ময়লা বা খৈল জমা, এমনকি দাঁত বা চোয়ালের সমস্যা থেকেও কানে ব্যথা হতে পারে। তবে কার কী কারণে কান ব্যথা হচ্ছে, তা ডাক্তারের কাছ থেকেই জেনে নিতে হবে।
কানব্যথা এড়িয়ে চলতে কী করবেন?
বিশেষজ্ঞের পরামর্শ দেন, গাড়ি, বাস বা ট্রেনে যাতায়াতের সময় অবশ্যই মাথা এবং কান ঢেকে রাখতে হবে, বন্ধ করে দেবেন জানালা। কারণ ‘‘দুই দিকের জানালা খোলা থাকলে ঠান্ডা বাতাস এবং ধুলোবালি কানে লাগে এবং বেশিরভাগ ক্ষেত্রে তা থেকেই কান ব্যথা বা কানে সংক্রমণ হতে পারে’’।
ব্যথা সারতে পেঁয়াজের পুটলি
পেঁয়াজে রয়েছে সংক্রমণ দমনকারী এক পদার্থ, যা কানের ব্যথা বা সংক্রমণে খুব উপকারী। প্রথমে একটি বা দু’টি পেঁয়াজ ছোটছোট করে কেটে নিতে হবে, তারপর গরম করবেন এবং গরম পেঁয়াজের টুকরোগুলো একটি পরিষ্কার কাপড়ে ঢেলে পুটলি করে নিতে হবে। লক্ষ্য রাখবেন পেঁয়াজ যেন অতিরিক্ত গরম না হয়। পুটলিটাকে যেখানে ব্যথা বা ফোলা সেখানে আধঘণ্টা ধরে রাখলে ব্যথা কমে আসবে।
