কুমিল্লায় বাসচাপায় বৃদ্ধ নিহত

0

সিটিনিউজবিডি : কুমিল্লার চান্দিনা উপজেলার চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় এক বৃদ্ধ (৭০) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, আজ সকালে বাসস্ট্যান্ডের কাছে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.