সাকিবের মুখোমুখি মাশরাফি, খুলনার প্রতিপক্ষ রাজশাহী

0

খেলাধুলা : আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুটি ম্যাচে লড়বে চারটি দল। দিনের প্রথম ম্যাচে লড়বে মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। অপর ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হবে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটানস এবং ড্যারেন স্যামির রাজশাহী কিংস।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর একটায় মাশরাফির মুখোমুখি হবেন সাকিব। আর সন্ধ্যা পৌনে ছয়টায় মাহমুদুল্লাহর বিপক্ষে থাকবেন ড্যারেন স্যামি।

চিটাগং পর্ব শেষে ঢাকায় বিপিএলের শেষ পর্বে প্রথম মাঠে নামছে কুমিল্লা-ঢাকা। তবে, ঢাকার শেষ পর্বে প্রথম দিনই মাঠে নেমেছিল খুলনা-রাজশাহী। খুলনা ৬ উইকেটে হারিয়েছে মুশফিকের বরিশালকে। আর স্যামির রাজশাহী ১২ রানে হারিয়েছে রংপুর রাইডার্সকে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.