খেলাধুলা : ব্যাটসম্যান মেহেদী মারুফ ঘরোয়া ক্রিকেট বিপিএলে এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলে ৪০.৬৬ গড়ে ২৪৪ রান করে সবার ওপরে রয়েছেন মারুফ। ১০ বছর ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেললেও কখনোই খুব ভালো কিছু করতে পারনেনি। তবে চলমান বাংলাদেশ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তাকে অন্য রূপে দেখল সবাই। শুরু থেকে এখন পর্যন্ত ব্যাট হাতে দারুণ উজ্জ্বলতা ছড়াচ্ছেন ঢাকা ডায়নামাইটসের এই ওপেনার।
যেখানে আছে দুটি অর্ধশতকের ইনিংস। একটি ম্যাচে তো ৭৫ রানের হার-না-মানা অসাধারণ ইনিংস খেলেছিলেন তিনি। সবচেয়ে বড় ব্যাপার, ধারাবাহিকভাবে প্রতিটি ম্যাচেই তিনি সাফল্য পাচ্ছেন।
শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ব্যক্তিগত অর্জন আমার কাছে অবশ্যই ভালো লাগার। তবে দলের সাফল্যই আমার কাছে বড়। এই বিপিএলে আপাতত দলকে নিয়েই আমার যত ভাবনা, কীভাবে দলকে ভালো জায়গায় পৌঁছে দেয়া যায়।
মারুফের এই সাফল্য নির্বাচকদেরও ভাবিয়ে তুলেছে। আলোচনা এসেছে নিউজিল্যান্ড সিরেজের দলে তাকে নেয়া যায় কি না।
