খেলাধুলা : থাইল্যান্ডে শুরু হয়েছে নারীদের টি-টোয়েন্টি এশিয়া কাপ-২০১৬। আজ শনিবার উদ্বোধনী ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক রুমানা আহমেদ। ভারতকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানা তিনি।
এদিকে টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৮ রান করেছে ভারত নারী ক্রিকেট দল। জয়ের জন্য বাংলাদেশের সামনে ১১৯ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে তারা।
ভারতের পক্ষে সর্বোচ্চ ৪৯* রান করেন মিথালি রাজ। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান আসে ওপেনার স্মৃতি মান্ধানার ব্যাট থেকে। আর ১৯ রান করেন হারমানপ্রীত কাউর। বাকিরা দুই অঙ্ক ছুঁতে পারেননি।
বাংলাদেশের পক্ষে সেরা বোলার খাদিজাতুল কুবরা। ৪ ওভারে ১২ রান খরচায় ২ উইকেট নেন তিনি। একটি করে উইকেট নিয়েছেন জাহানারা আলম ও রিতু মনি।
