পটিয়ায় ভাত নিয়ে বিয়ের অনুষ্ঠানে মারামারি

0
পটিয়া প্রতিনিধিঃ পটিয়ায় টেবিলে ভাত দিতে দেরী করায় বিয়ে অনুষ্ঠানে বর কনের দুপক্ষের মারামারির ঘটনায় অন্তত ১০জন আহত।প্রত্যক্ষদর্শী স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বাকখাইন গ্রামের নূর নবীর পুত্র মোহাম্মদ বেলালের সঙ্গে পটিয়ার কচুয়াই ইউনিয়নের মো. জাফর আলমেরকন্যা আঁখি আকতারের বিয়ের দিন ছিল গতকাল শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে।
শুক্রবার জুমার নামাজ শেষে কিছু বরযাত্রী বাহুলী পার্টি কমিউনিটি সেন্টারে ভাত খেতে আসেন। টেবিলে ভাত দিতেবিলম্ব হওয়ায় অতর্কিতভাবে বরপক্ষের জন যুবক একটি চেয়ার ছুঁড়ে মারে। এটা পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা্ ঘটেছে বলে একটি সূত্রে জানা গেছে।
  ঘটনায় কনের পিতা ভাইসহ আহতদের মধ্যে একজন চমেক হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল শুক্রবার বেলা ৩টায় পৌরসদরের ৭নং ওয়ার্ড বাহুলীএলাকার একটি কমিউনিটি সেন্টারে ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, কনের পিতামোহাম্মদ জাফর (৫০), কনের ভাই জাহাঙ্গীর আলম (২৫), বর পক্ষের ইউপি মেম্বার মো. ইউছুপ (৫০), মো. মানিক (২৭), রিপন (২৪),খোরশেদ (২৮)তাদের কে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ পহরায় বিকেল ৫টায় বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বাকখাইন গ্রামের নূর নবীর পুত্র মোহাম্মদ বেলালের সঙ্গে পটিয়ার কচুয়াই ইউনিয়নের মো.জাফর আলমের কন্যা আঁখি আকতারের বিয়ের দিন ছিল শুক্রবার দুপুরে। জুমার নামাজ শেষে কিছু বরযাত্রী বাহুলী পার্টি কমিউনিটি সেন্টারে ভাত খেতে আসেন।টেবিলে ভাত দিতে বিলম্ব হওয়ায় অতর্কিতভাবে বরপক্ষের জন যুবক একটি চেয়ার ছুঁড়ে মারে। এটা পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা্ ঘটেছে বলে একটি সূত্রে জানা গেছে।
 এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে  হাতাহাতি ও পরে মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে কচুয়াই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এস.এম ইনজামুলহক জসিম পটিয়া থানার উপপরিদর্শক মো. শহীদসহ একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে বর মোহাম্মদ বেলালকে মোবাইলফোনের মাধ্যমে ডেকে এনে পুলিশ পাহারায় বিয়ে সম্পন্ন করা হয়।
কচুয়াই ইউনিয়নের চেয়ারম্যান এস.এম. ইনজামুল হক জসিম বলেন, ভাত খাওয়া নিয়ে বিয়ে অনুষ্ঠানে যারাই এই ঘটনা ঘটিয়েছে তারা ঠিক করেনি। খাওয়া নিয়েপ্রথমে হট্টগোল সৃষ্টি হলেও পরবর্তীতে তিনি  (চেয়ারম্যান) নিজে থেকে বিয়ে অনুষ্ঠান সম্পন্ন করেছেন বলে জানান।
কনে পক্ষের একজন জানান, আসলে ভাত দেবার কোন ঘটনা নয় পুর্ব শত্রুতার জের ধরে এই বিয়ে অনুষ্ঠান পন্ড করতে চেয়েছিল একটি পক্ষ।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.