রংপুরকে ১২৯ রানের টার্গেট দিল রাজশাহী

0

খেলাধুলা : টস জিতে আগে ব্যাট করা রাজশাহী কিংস নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলেছে ১২৮ রান। দলীয় ৪৩ রানের মাথায় সপ্তম উইকেট হারানো রাজশাহীকে টেনে তোলেন মেহেদি হাসান মিরাজ এবং ফরহাদ রেজা।

রাজশাহীর হয়ে ব্যাটিংয়ের উদ্বোধনে করেন মুমিনুল হক এবং জুনায়েদ সিদ্দিকী। উইকেটে থিতু হওয়ার আগেই বিদায় নেন জুনায়েদ। ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে রুবেল হোসেন বিদায় করেন রাজশাহীর এই ওপেনারকে। উইকেটের পেছনে মোহাম্মদ শাহজাদের গ্লাভসবন্দি হওয়ার আগে জুনায়েদ করেন ২ রান। এরপর বিদায় নেন মুমিনুল হক। জোড়া আঘাত হানেন রংপুরের স্পিনার আরাফাত সানি। ইনিংসের পঞ্চম ওভারে আরাফাত সানি নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে ফেরান মুমিনুলকে (৯)। সাব্বির রহমানই কেবল দুই অংকের ছোঁয়া পান। একই ওভারের শেষ বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সামিত প্যাটেল (২)। দলীয় ২৭ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় রাজশাহী।

ইনিংসের সপ্তম ওভারে আবারো আক্রমণে আসেন সানি। এবার ফেরান আবুল হাসানকে। সানির বল তুলে মারতে গিয়ে নাসির জামসেদের তালুবন্দি হন ২ রান করা আবুল হাসান। দলীয় ৩৩ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় রাজশাহী।

কিন্তু অবিশ্বাস্যভাবে দাঁড়িয়ে গেলেন মিরাজ আর ফরহাদ রেজা। ১০.৪ ওভার মোকাবেলা করে গড়েন অপরাজিত ৮৫ রানের জুটি। বিপিএলে এই প্রথম রানের দেখা পেলেন মিরাজ। দারুণ বিপদের দিনে অফিজ্ঞ ফরহাদ রেজার সঙ্গে অবিশ্বাস্য জুটি গড়ে দলকে এনে দিলেন ১২৮ রানের চ্যালেঞ্জিং স্কোর।

৩৩ বলে ৪১ রান করেন মেহেদী হাসান মিরাজ। ৩টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কাও মারেন তিনি। সঙ্গে ৩২ বলে ৪৪ রান করেন ফরহাদ রেজা। ২টি করে চার এবং ছক্কা মারেন তিনি।

রংপুরের হয়ে আরাফাত সানি ৩টি, আফ্রিদি ২টি এবং রুবেল ও লিয়াম ডসন ১টি করে উইকেট নেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.