নতুন উপায়ে মুক্তি পাবে শাহরুখের ছবির ট্রেলার

0

বিনোদন : বলিউড বাদশা শাহরুখ খানের ছবি ‌‌‘ডিয়ার জিন্দেগী’ মুক্তি পেয়েছে সম্প্রতি। অন্যদিকে মুক্তির অপেক্ষায় শাহরুখের নতুন ছবি ‘রইস’। ছবিটি নিয়ে ব্যাপক পরিকল্পনা নিয়েছেন নায়ক। এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ছবিটির ট্রেলার মুক্তি নিয়ে সবাইকে অবাক করে দিতে চান তিনি। ট্রেলার মুক্তির সময় এমন কিছু করার ঘোষণা দিয়েছেন, যা আগে কখনও দেখা যায়নি।

জানা গেছে, ভারতের ৯টি শহরের সিনেমা হলে ট্রেলারটি মুক্তি দেয়া হবে। সেসব শহরের আনুমানিক সাড়ে তিন হাজার প্রেক্ষাগৃহে ট্রেলারটি মুক্তি পাবে। শহরগুলো হচ্ছে- দিল্লি, ইন্দোর, আহমেদাবাদ, কলকাতা, ব্যাঙ্গালুরু, হায়দরাবাদ, জয়পুর, মুম্বাই ও পাঞ্জাবের মগা। এসব শহরে শাহরুখ-নওয়াজুদ্দিনের সঙ্গে উপস্থিত থাকতে পারেন রিতেশ সিদ্বানী ও ফারহান আখতার।

তবে একেবারে সশরীরে উপস্থিত হবেন না শাহরুখ ও অন্যরা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারা দর্শকদের সঙ্গে কথা বলবেন, তাদের কথা শুনবেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.