কারিনা কাপুর হাসপাতালে ভর্তি হয়েছেন

0

বিনোদন : কারিনা কাপুর অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রথম সন্তানের জন্য। তার সঙ্গে অপেক্ষায় স্বামী সাইফ আলি খানের পরিবার ও তার নিজের পরিবারও। অপেক্ষায় আছেন কারিনার ভক্তরাও।

কারিনার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানা যায়, দিন-দুয়েক আগে প্রসব বেদনা ওঠায় কারিনাকে ভর্তি করানো হয় একটি হাসপাতালে। অভিনেত্রীর পারিবারিক সূত্র থেকে জানানো এ খবরে হাসপাতালের নাম-ঠিকানা না জানানো হলেও শিগগিরই সুখবর দেয়া হবে বলে জানানো হয়।

হাসপাতালে কারিনার সর্বক্ষণের সঙ্গী হয়ে তার পাশেই আছেন পতি সাইফ আলি খান। কারিনার জন্যে ভক্ত ও দর্শকদের কাছে আশীর্বাদ চেয়েছেন তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.