কক্সবাজারে বাণিজ্যমেলা শুরু

0

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে আগামী ৯ ডিসেম্বর (শুক্রবার) থেকে শুরু হতে যাচ্ছে আন্তির্জাতিক বাণিজ্যমেলা। কক্সবাজারে আগত পর্যটকদের বাড়তি বিনোদনের খোরাক যোগাতে শহরের পর্যটন এলাকার হোটেল সী-প্যালেসের সামনের খেলার মাঠেই আয়োজন করা হচ্ছে এই মেলার।

কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ও কক্সবাজার চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় দুই মাসব্যাপি এ মেলার আয়োজন করা হচ্ছে।

মেলায় শিশু বিনোদনের জন্য থাকবে ট্রেন রাইড, নৌকা রাইড, কার গেইম, গেইম কার্ড সহ নানা ব্যবস্থা। এছাড়া মেলায় আগতদের বিনোদনের জন্য থাকবে দেশের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যা। ১১৬টি রাউন্ড স্টল ও ২২টি প্যাভিলিয়ন স্টল করা হয়েছে মেলায়। এছাড়াও থাকছে চায়না বাংলা, কেয়াস, ক্লাসিকাল হোম টেক্স, রক ও কালেকশন এবং আর এফ এলের নিজস্ব স্টল ও চাইনিজ রেষ্টুরেন্ট। সবচেয়ে আর্কষণীয় স্টলের জন্য করা হয়েছে পুরষ্কার ঘোষণা।

মেলা কমিটির প্রধান সম্বনয়ক শাহেদ আলী জানান, মেলায় নিরাপত্তা ব্যবস্থাকে প্রাধান্য দেওয়া হয়েছে। নিজস্ব ৬০ জন স্বেচ্ছাসেবকের পাশাপাশি মেলায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে সিকউরিটি কোম্পানির ১৮ জনের একটি দল। এছাড়া ২২টি সিসি ক্যামেরা দ্বারা মেলার মাঠ সহ আশেপাশে এলাকা পর্যবেক্ষণ করা হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.