চট্টগ্রাম অফিস : কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক দিয়াজ হত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকা অবরোধের সময় ডেমু ট্রেনটি ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে ট্রেনটি আর চলছে না। আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার ডেমু ট্রেনটি শহর থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়নি।
বিশ্ববিদ্যালয়ের এ ডেমু ট্রেনটি মেরামত না করা পর্যন্ত চালানো সম্ভব হবে না বলে জানিয়েছেন ষোলশহর স্টেশন মাস্টার শাহাব উদ্দিন।
তিনি জানান, ছাত্রলীগের একপক্ষের ডাকা অবরোধের সময় ফতেয়াবাদ এলাকায় ডেমু ট্রেনটিতে হামলা চালিয়ে ভাঙচুর করে অবরোধকারীরা। এটি এখনো মেরামত করা হয়নি। তাই মেরামত না করা পর্যন্ত ডেমু ট্রেনটি চালানো সম্ভব হবে না। মেরামত না করা পর্যন্ত ট্রেনটি চালানো সম্ভব হবে না বলে ডেমু ট্রেনটির এ শিডিউল আর কার্যকর থাকছে না।
