প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনায় দোয়া ও প্রার্থনার আয়োজন

0

সিটিনিউজবিডি :  আজ (শুক্রবার) দেশব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনায় দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। হাঙ্গেরি যাত্রাকালে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ার পরও নিরাপদে গন্তব্যে পৌঁছানোয় প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতির জন্য আওয়ামী লীগ এবং সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠন এই দোয়া ও প্রার্থনা কর্মসূচির আয়োজন করেছে।

আজ বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া দুপুর ১২টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে হিন্দু সম্প্রদায়, সকাল সাড়ে ১০টায় মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ সম্প্রদায় এবং সকাল ৯টায় মিরপুরের সেনপাড়ায় বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ সংঘে খ্রিস্টান সম্প্রদায় বিশেষ প্রার্থনার আয়োজন করবে।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.