সীতাকুণ্ডে ট্রাক ভর্তি জাটকা ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

0

কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড : মৎস্যরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত সীতাকুণ্ড জাটকা ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। বৃহস্পতিবার সকালে উপজেলা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ বাইপাস এলাকা থেকে মিনি ট্রাক ভর্তি এসব ইলিশ জব্দ করা হয়। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে সকালে ঢাকামুখী একটি মিনি কাভার্ডভ্যান সন্দেহজনক মনে হলে গতি নিয়ন্ত্রণ করে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা।সীতাকুণ্ডে ট্রাক ভর্তি জাটকা ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

এ সময় গাড়িটি আটক করে উপজেলা পরিষদে নিয়ে গাড়ি ভর্তি ইলিশ জব্দ করা হয়। পরে ২ টন ইলিশের মধ্যে প্রায় ১ হাজার ৮০০ কেজি ইলিশ ১০ ইঞ্চির উপর হওয়ায় বাকি ২০০ কেজি ইলিশ জব্দ এবং জাটকা ইলিশ বিক্রি বা ব্যবসার উদ্দেশে নিয়ে যাওয়ার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী

ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম ভূইয়া। সীতাকুন্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো.সেলিম রেজা বলেন, ‘গোপন সংবাদে জাটকা ইলিশ আসার তথ্য পেয়ে আমি গাড়িটি আটক করি এবং আটক পরবর্তী ৮০ভাগের বেশি মাছ জাটকামুক্ত হওয়া নিবার্হী ম্যাজিস্ট্রেট  ৫ হাজার টাকা জরিমানা ও ২০০ কেজি জাটকা ইলিশ জব্দ এবং সেগুলো উপজেলার বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.