রবিউল আউয়াল স্বাগত জানিয়ে সীতাকুণ্ডে জুলুছ অনুষ্ঠিত

0

সীতাকুণ্ড প্রতিনিধি : গাউছিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যেগে ঈদ এ মিলাদুন্নবী(দঃ) মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে শুক্রবার বিকালে জুলুছ অনুষ্ঠিত হয়।সীতাকুণ্ড খান এ কায়ে কাদেরীয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে জুলুছ শুরু হয়। পুরাতন সড়ক হয়ে উত্তরের বাইপাস হয়ে দক্ষিনের বাইপাস সংলগ্ন বাস ষ্টেশনে গিয়ে শেষ হয়।

উক্ত জুলুছ উদ্ভোধন করেন সীতাকুণ্ড পৌর মেয়র মোহাম্মদ বদিউল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক আলহাজ্ব এডভোকেট মুছাহেব উদ্দীন বখতিয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,গাউছিয়া কমিটি উত্তর জেলা সাধারণ সম্পাদক এডভোকেট আলহাজ্ব মুহাম্মদ জাহাঙ্গীর আলম।

প্রধান বক্তা ছিলেন, খাজা কালু শাহ(রহঃ) জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী। জুলুছ শেষে বাদ মাগরিব আলহাজ্ব মুহাম্মদ আলীর সঞ্চালনায় ও অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবদুল আউয়ালের সভাপতিত্বে আলোচনা সভা ও জিকিরে মুস্তফা (দঃ) মাহফিল অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.