আজ শেখ ফজলুল হক মনির ৭৭তম জন্মবার্ষিকী

0

সিটিনিউজবিডি : মুজিব বাহিনীর অধিনায়ক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৭৭তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৯ সালের এই দিনে (৪ ডিসেম্বর) টুঙ্গিপাড়ায় ঐতিহাসিক শেখ পরিবারে জন্মগ্রহণ করেন শেখ ফজলুল হক মনি। তার পিতা মরহুম শেখ নূরুল হক বঙ্গবন্ধুর ভগ্নিপতি। মা শেখ আছিয়া বেগম বঙ্গবন্ধুর বড় বোন।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ মনির জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী যুবলীগ দিনব্যাপি কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচিতে রয়েছে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, সকাল ৮টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সকাল ৯টায় বনানী কবরস্থানে শেখ ফজলুল হক মনির কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ এবং ১০টায় কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল।

বঙ্গবন্ধুর নির্দেশে শেখ মনি ১৯৭২ সালে বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে বাংলাদেশের প্রথম যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে যুব রাজনীতির সূচনা করেন। শেখ ফজলুল হক মনি ব্যক্তি জীবনে দুই পুত্র সন্তানের জনক ছিলেন। ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সঙ্গে শেখ ফজলুল হক মনি ও তার স্ত্রী বেগম আরজু মনি শাহাদাৎ বরণ করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.