লালদিঘীর মাঠে ‘বিজয় মেলা থানা ফুটবল টুর্ণামেন্ট’ এর উদ্বোধন সোমবার

0

চট্টগ্রাম :  মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের উদ্যোগে আগামীকাল সোমবার ৫ ডিসেম্বরদুপুর ৩টায় লালদিঘী ময়দানে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ আয়োজিত বিজয় মেলা থানা ফুটবল টুর্ণামেন্ট- ২০১৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। বিজয় মেলা থানা ফুটবল টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী।

মুক্তিযুদ্ধের বিজয় মেলা বীর বাঙালির অহংকার- এই স্লোগানকে সামনে রেখে বিপুল উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপিত হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা’২০১৬। এই উপলক্ষে আজ বিকাল ৪টায় মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ কার্যালয়ে মেলার সকল উপ-পরিষদের সাথে মতবিনিময় সভা সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী বলেছেন, আগামী ১ ডিসেম্বর হতে ৩১ ডিসেম্বর ২০১৬ ইং তারিখ পর্যন্ত মাসব্যাপী আউটার স্টেডিয়াম ও জিমনেশিয়াম প্রাঙ্গনে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাবেশের আয়োজন। এছাড়াও মুক্তিযুদ্ধের বিজয় মেলার মঞ্চে দুই শতাধিক সাংস্কৃতিক সংগঠনের নৃত্যে, গানে, কাব্যে এবং নাটকের মাধ্যমে আবহমান চিরায়িত বাঙ্গালী সংস্কৃতিকে তুলে ধরা হবে এবং আউটার স্টেডিয়ামে মেলা প্রাঙ্গনে বইমেলা, নৃৎশিল্প, কুটিরশিল্প, হস্তশিল্প এবং দেশী-বিদেশী বৃহৎ প্রতিষ্ঠান সমূহ তাদের উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রী ও প্রদর্শন করবে।

এছাড়াও লালদিঘীর ময়দানে বৃক্ষমেলা, বিজ্ঞান মেলা ও ফুটবল টুর্ণামেন্টের বিশেষ আয়োজন। সভায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের কো-চেয়ারম্যান এম.এ মনছুর, মহাসচিব আহমেদুর রহমান সিদ্দিকী ও মোহাম্মদ ইউনুছ, অর্থ সচিব পান্টু লাল সাহা, আহমেদ নেওয়াজ, র‌্যালী উপ-পরিষদের আহবায়ক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বন ও ক্রীড়া উপ-পরিষদের আহবায়ক মশিউর রহমান চৌধুরী, মাঠ উপ-পরিষদের আবুল মনছুর ও আবু তাহের, সাংস্কৃতিক উপ-পরিষদের শেখ শহিদুল আনোয়ার ও তপন বড়ুয়া, দপ্তর উপ- পরিষদের এস.এম. সাঈদ সুমন, ছাত্র স্কোয়ার্ডের ইমরান আহমেদ ইমু ও এইচ.এম.ফজলে রাব্বী সুজন প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.